নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ভাই-বোন নিহত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-02-2023 12:39:50 am

প্রতীকী ছবি

◾ অনলাইন ডেস্ক 


বগুড়ার শিবগঞ্জে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন।  


গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার চকপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং কুহেলীর ছোট ভাই সিয়াম হোসেন (২০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত কুহেলীর স্বামী হুমায়ুন কবির। 


জানা যায়, প্রাইভেটকারযোগে স্ত্রী ও শ্যালককে নিয়ে রংপুর অভিমুখে যাচ্ছিলেন হুমায়ুন কবির। পথিমধ্যে চকপাড়া এলাকায় পৌঁছলে প্রাইভেটকারের চাকা ফেটে যায়।


এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা তিনজনই গুরুতর আহত হন।


আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুহেলী ও তার ভাইকে মৃত ঘোষণা করেন।


শজিমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ জানান, গুরুতর আহত অবস্থায় হুমায়ুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

আরও খবর