নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ১৫ মাদককারবারী সহ ২৫ জন আটক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার অভিযুক্ত ০১ জন, কাঃবিঃ ১৫১ ধারায় ০১জন ও ওয়ারেন্ট মুলে ০৮ জনসহ মোট ২৫ জন আটক এবং ১৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ১২লিটার চোলাই মদ, ০৫ বোতল ফেন্সিডিল, ০২টি মোটরসাইকেল ও ০১টি চাকু উদ্ধার করা হয়। বগুড়া পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস.) এর সার্বিক তত্বাবধানে ও সহকারী পুলিশ সুপার গাবতলি সার্কেলের নের্তৃত্বে সারিয়াকান্দি থানা পুলিশ, চন্দন বাইশা তদন্ত কেন্দ্র ও বগুড়া পুলিশ লাইনস থেকে আগত অফিসার ও ফোর্সের সহায়তায় ১৮ জানুয়ারী রবিবার দিবা-রাত্রিকালীন বিশেষ অভিযানে ১৭ পিস মাদবদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী বাড়ইপাড়া আয়নাল মন্ডলের ছেলে নুর ইসলাম (২৬), ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী আমতলী দক্ষিণ পাড়া মামুনুর রশিদ বাবুর ছেলে মুরাদ হাসান (২৪), পারতিতপরল মৃত শামসুল আলমের ছেলে তন্ময় ইসলাম(২৭) ও আফছার আলীর ছেলে মুরাদ জামান (২৬), ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রামনগর কফিল মন্ডলের ছেলে শয়ন মন্ডল (২৩), ৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী হরিণা মাঝবাড়ী রহিম চাঁনের ছেলে বিটুল প্রামানিক (৩৪), ১২ পুড়িয়া (২৪ গ্রাম) গাঁজা সহ মাদক ব্যবসায়ী দিঘলকান্দি মধ্যপাড়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে এমদাদুল ইসলাম(২১) ও বেলাল মন্ডলের ছেলে বাবু মিয়া (২৫), ০৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নিজবাটিয়া ভবানন্দন সাহার ছেলে জিকো কুমার সাহা (৩৭), ৬৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী কুপতলা সাহাপাড়া তবিবুর রহমানের ছেলে জাকিরুল ইসলাম ওরফে লিটন (৪২) ও রামনগর মৃত মজনু প্রামাণিকের ছেলে জিয়ারুল ইসলাম (৩০), ১২ লিটার অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী কাটাখালি মধ্যপাড়া ইংরেজ আলীর ছেলে নাছিম মিয়া (২৫), ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বাড়ইপাড়া নতিফুল শরিফ ডলারের ছেলে নিলয় ইসলাম সৈকত (২০) ও ফকির মন্ডলের ছেলে সাইফুল ইসলাম শাওন (২২) এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জোরগাছা নতুন পাড়া মৃত জহুরুল ইসলামের ছেলে ওয়াজেদ হোসেন (৪১), চাকুসহ নিয়মিত মামলার আসামী হাসমত (৩৪), কাঃ বিঃ ১৫১ ধারা অভিযুক্ত মানিক মিয়া (৪৫), সিআর পরোয়ানাভুক্ত আসামী আলী হোসেন, জিআর পরোয়ানাভুক্ত আসামী শাহিনুর (২৮), সিআর ওয়ারেন্টভুক্ত আসামী মনিরা বেগম, রানা মন্ডল, জয়নাল মন্ডল, হাসিনা বেগম, সরান ও কল্পনা বেগম গণকে আটক করা হয়। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন আটককৃত আসামীদের আইন মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো করা হয়েছে। থানা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি-ছিনতাই সহ সকল অপরাধের বিরুদ্ধে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর