নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝুপড়ি ঘরে থাকা সেই সাবেক শিক্ষিকার পাশে ইউএনও

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বগুড়ার সারিয়াকান্দিতে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করা সাবেক ব্র্যাক শিক্ষিকা রুপা রায়ের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের হস্তক্ষেপে অবশেষে একটি নিরাপদ ঘরের স্বপ্ন পূরণ হতে চলেছে এই অসহায় নারীর।
​বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে সারিয়াকান্দি পৌর এলাকার হাসপাতালের উত্তর পাশে রুপা রায়ের সেই জরাজীর্ণ ঝুপড়ি ঘরে উপস্থিত হয়ে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন ইউএনও।
জানা যায়, সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ি এলাকার বাসিন্দা মৃত শ্রী বিকাশ রায়ের স্ত্রী রুপা রায় এক সময় ব্র্যাক স্কুলে শিক্ষকতা করতেন। শেষ বয়সে এসে তার মাথা গোঁজার একমাত্র ঠাঁই ছিল একটি নড়বড়ে ঝুপড়ি ঘর। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি পা ভেঙে যাওয়ায় তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন। তার এই মানবেতর জীবনের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনের নজরে আসে।
সংবাদটি দেখে ইউএনও সুমাইয়া ফেরদৌস তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে রুপা রায়কে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকার চেক এবং শুকনো খাবার প্রদান করা হয়। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘরটি দ্রুত নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম।
সহায়তা পেয়ে অশ্রুসিক্ত ও আবেগাপ্লুত রূপা রায়। মাথা গোঁজার স্বপ্ন পূরণে উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান তিনি।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বলেন, গণমাধ্যমে সংবাদটি দেখার পরই আমরা রুপা রায়ের খোঁজ নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ঢেউটিন, নগদ টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। পৌর প্রশাসকের মাধ্যমে দ্রুত ঘরটি নির্মাণ করে দেওয়া হবে যেন তিনি একটি নিরাপদ আশ্রয় পান।

Tag
আরও খবর