নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগ কোরআন খতম ও দোয়া মাহফিল



বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির  উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । ৩০ ডিসেম্বর ( মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির খেজুরতলা স্থল দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয় শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা,দোয়া মাহফিল ও কোরআান খতম অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি  পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু,যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  আব্দুল মমিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, শহর স্বেচ্ছাসেবকদলের  আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন প্রমুখ। শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু  জানান,  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেরপুর উপজেলা বিএনপি  বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে।  তিনি আরও জানান,উপজেলার সকল মসজিদ,মাদ্রাসা,হাফেজিয়া মাদ্রাসা,এতিমখানা,মন্দিরসহ বিভিন্ন ধরনের ধর্মীয় উপাসানালয়ে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করা হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই কঠিন শোকের দিনে কোন আনন্দ উল্লাস হবে না । যারা থার্টি ফাস্ট নাইটের নামে আনন্দ উল্লাস  পালন করবে এতে আমাদের দলের কোন নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।


Tag
আরও খবর