নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে আন্তজার্তিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয়ে বগুড়ার সারিয়াকান্দিতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”-এই প্রতিপাদ্যে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস।

সভাপতির বক্তব্যে সুমাইয়া ফেরদৌস বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে প্রবাসীরা যেমন নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন, তেমনি দেশও উপকৃত হবে রেমিট্যান্সের মাধ্যমে।”
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আঃ আলিম, নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মোঃ জাকিউল আলম ডুয়েল, মথুরাপাড়া বি কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারাুনুর রশিদ প্রমুখ।
বক্তারা প্রবাসীদের অধিকার সুরক্ষা, বৈধ পথে বিদেশ গমন এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Tag
আরও খবর