নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার! পাশে পড়ে ছিল চিরকুট !!

শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার! পাশে পড়ে ছিল চিরকুট !!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ শালুকগাড়ী (সি-ব্লক) এলাকায় তুষার (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা তার শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় ম’রদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

 

জানাযায় নিহত তুষার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। তার বাবা শ্রী কৃষ্ণ সেনাবাহিনীতে চাকরি করেন এবং পরিবারসহ রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যরা জানান, তুষারের মা ছিলেন নানা বাড়িতে। সকালে বাবা অফিসে গেলে বাসায় একাই ছিল তুষার। বেলা ১২টার পর বাবা অফিস থেকে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তুষার ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়।

 

তুষারের লাশের পাশে একটি ছোট্ট চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল “আমার মৃত্যুতে কেউ দায়ী নয়”

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”

 

শাজাহানপুর থানা ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদেহ উদ্ধার করেছে।

Tag
আরও খবর