নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়া-০৪ আসনে ধানের শীষে পুনরায় মনোনয়ন পেলেন সাবেক এমপি মোশারফ

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।

সোমবার ৩ডিসেম্বর বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে ২শ আসনের মধ্য বগুড়া-০৪ আসন থেকে সাবেক এমপি মোশারফ হোসেনের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনকে বগুড়া-০৪ আসনে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়।  প্রথমবার মনোনয়ন পেয়ে তিনি বগুড়া-০৪ আসন থেকে ধানের শীষের প্রতিকে নির্বাচন করে ১ লাখ ৪৮ হাজার ৫৮৫ টি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।দীর্ঘ রাজনৈতিক জীবনে মোশাররফ হোসেন বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির মুখেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন। কখনো দলে বিভাজন সৃষ্টি করেননি কিংবা আন্দোলনের ময়দান ছেড়ে যাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় কর্মীরা মামলা-হামলার মুখে পড়লে মোশাররফ হোসেন নিজ উদ্যোগে ও নিজ খরচে তাদের জামিনের ব্যবস্থা করেছেন। পাশাপাশি বিপদগ্রস্ত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবরও নিয়মিত নিয়েছেন। এজন্য তিনি তৃণমূলের কাছে একজন মানবিক ও নিবেদিত নেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অনেকেই মনে করছেন, তার পুনরায় মনোনয়ন পাওয়া বিএনপি’র তৃণমূলের মনোবল আরও শক্তিশালী করবে এবং বগুড়া-০৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিএনপি’র স্থানীয় নেতারা বলছেন, “মোশাররফ হোসেন এমন একজন নেতা যিনি কঠিন সময়েও দলকে আগলে রেখেছেন। নেতাকর্মীদের ভালো-মন্দের খোঁজ নিয়েছেন। তাই তার হাতে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে—এটা দলের জন্য সঠিক সিদ্ধান্ত।”

এ বিষয়ে  বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন,  আলহামদুলিল্লাহ টানা দ্বিতীয়বারের মত দেশ নায়ক তারেক রহমান বগুড়া-০৪ আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। দেশনায়ক তারেক রহমান আমাকে ভালোবাসেন আমার উপর আস্থা রাখেন বিধায় পুনরায় আমাকে বগুড়া-০৪ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রথমেই দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন, বিএনপি ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন  করবে। তারই ধারাবাহিকতায় বগুড়া -০৪ আসন থেকে প্রিয় লিডার তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে। তাই আমরা বগুড়া-০৪ আসনটি ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিতে চাই। এবং আমরা আশাবাদী বগুড়া-০৪ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ।

আরও খবর