নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে জুলাই যোদ্ধা প্রতিনিধি মনোনয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে জুলাই গণঅনভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত উপজেলা কমিটি গঠনে নির্বাচনের মাধ্যমে জুলাই যোদ্ধা প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত জুলাই যোদ্ধাদের মাঝে ভোট গ্রহণ শেষে সর্বোচ্চ ভোটে জুলাই যোদ্ধা জুলফিকার আলম কে বিজয়ী ঘোষণা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান।
জানা গেছে, সারিয়াকান্দি উপজেলায় ২১ জন গেজেট ভুক্ত জুলাই যোদ্ধা এবং একটি শহিদ পরিবার রয়েছে। ২১ জন জুলাই যোদ্ধার প্রতিনিধি হিসেবে একজনকে নির্বাচিত করার জন্যে প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে গেজেট ভুক্ত ২১ জন জুলাই যোদ্ধা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছেন। প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত ভোট গ্রহণে ১৭ জন জুলাই যোদ্ধা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটারদের ভোটে জুলাই যোদ্ধা জুলফিকার আলম (গেজেট নং- ৫৩০) ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম (গেজেট নং- ৬৫৬) পেয়েছেন ০৩ ভোট। এছাড়াও জুলাই যোদ্ধা ওয়ালিউল্লাহ মামুন ( গেজেট নং- ৪৪৫) এবং নয়ন প্রামাণিক (গেজেট নং- ৬৮৯) ০১ টি করে ভোট পেয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই গণঅনভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এবং সদস্য সচিব হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়াও উক্ত কমিটিতে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা ফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, সোনালী ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক কর্তৃক মনোনীত উপজেলা সোনালী ব্যাংকের অন্যূন ম্যানেজার পদমর্যাদার একজন কর্মকর্তা, পৌর মেয়র বা তদকর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, সভাপতি মনোনীত জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের একজন প্রতিনিধি এবং সভাপতি কর্তৃক মনোনীত জুলাই যোদ্ধাদের একজন প্রতিনিধি সহ মোট ১৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান জানান, ভবিষ্যতে এই কমিটি যেন প্রশ্নবিদ্ধ না হয় এজন্য স্বচ্ছতা বজায় রেখে আমরা কমিটি গঠনে উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ভোটের মাধ্যমে জুলাই যোদ্ধা প্রতিনিধি নির্ধারণ করেছি।

Tag
আরও খবর