নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে ১৮ লাখ টাকার হিরোইন সহ মাদক কারবারী গ্রেফতার


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রায় ১৮লাখ টাকা মূল্যের ১৮০ গ্রাম (একশত আশি) হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১২। এসময় হাতেনাতে শীর্ষ মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জের নাজমুস সাদাত মুনকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ থানা এলাকার দারিয়াপুরের একেএম কামরুজ্জামানের ছেলে। মাদক কারবারি নিজেকে বিভিন্ন অনলাইন গণমাধ্যমের কর্মী দাবি করলেও কোনো প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে পারেনি। 


গত সোমবার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকের পর দেহ তল্লাশি করে হেরোইনসহ দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮শ’ টাকা জব্দ করা হয়। সোমবার রাতেই তাকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন সিপিসি-৩, রাব-১২ বগুড়ার উপ-সহকারি পরিচালক (ডিএডি) মো. জিয়াউর রহমান। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃত মাদক কারবারি নাজমুস সাদাত মুনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


জানা গেছে, সোমবার র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল বগুড়া ও নাটোর সীমান্তবর্তী মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামস্থ সিংড়া সীমানা এলাকায় টহল ডিউটি করছিলো। র‌্যাবের কাছে তথ্য ছিল, মাদক কারবারি নাজমুস সাদাত মুন মাদকদ্রব্য হেরোইন নিজের হেফাজতে রেখে বিক্রয়ের জন্য অবস্থান করছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টায় ব্যর্থ হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে পরণের জ্যাকেটের পকেট থেকে ১৮০গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব।

আরও খবর