নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় ‘সামাজিক নিরীক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

'সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন' শীর্ষক কার্যক্রমের আওতায়  ১৫ অক্টোবর (বুধবার) বগুড়ার বনানী গাক টাওয়ারে একটি অবহিতকরণ সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে গাবতলী, সারিয়াকান্দি, শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলা থেকে পূর্বে গঠিত নাগরিক গ্রুপের ৮০ জন সদস্য, ৪ জন কমিউনিটি ভলান্টিয়ার এবং ফিল্ড কো-অর্ডিনেটর অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে বক্তব্য প্রদান করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এবং সিপিডি’র অতিরিক্ত পরিচালক (ডায়ালগ এন্ড আউটরিচ) অভ্র ভট্টাচার্য। তারা তাদের বক্তব্যে সামাজিক নিরীক্ষার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এ প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণের মূল সেশন পরিচালনা করেন নাগরিকতা কর্মসূচির প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম, সিপিডি'র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন এসোসিয়েট জাওয়াদুল করিম।

প্রশিক্ষণের মূল সেশনে এসডিজি অর্জন ও সুশাসন বাস্তবায়নে সামাজিক নিরীক্ষার ভূমিকা, মানবাধিকারভিত্তিক পদ্ধতি (HRBA), কাউকে পিছিয়ে রেখে নয় (LNOB) এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (GESI) এর মতো গুরুত্বপূর্ণ নীতিমালার আলোকে সামাজিক নিরীক্ষার প্রক্রিয়া ও পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষণে সামাজিক নিরীক্ষার জন্য প্রয়োজনীয় জরিপ প্রশ্নাবলী উপস্থাপন, ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) ও কেআইআই ফরম্যাট পরিচয় করানো হয় এবং ডাটা সংগ্রহ ও মাঠপরিকল্পনার উপর মক ট্রায়াল ও দলীয় অনুশীলনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা সরাসরি অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সামাজিক নিরীক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ হন।

উল্লেখ্য যে, সুইজারল্যান্ড ও কানাডা সরকারের যৌথ সমর্থনে GFA Consulting Group GmbH এর ব্যবস্থাপনায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)'র বাস্তবায়নে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সহযোগিতায় নাগরিকতা কার্যক্রমটি বগুড়া জেলায় বাস্তবায়িত হচ্ছে।

Tag
আরও খবর