বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে তিন বন্ধু গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হৃদয় হাসান (১৪) নামে এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, তিন বন্ধু — হৃদয় হাসান, নিরব ও সৌরভ — একসাথে করতোয়া নদীতে গোসল করতে আসে। তারা নদী পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ তীব্র স্রোতের তোড়ে হৃদয় ও নিরব তলিয়ে যায়। স্থানীয়রা সৌরভকে জীবিত উদ্ধার করলেও হৃদয় এখনো নিখোঁজ রয়েছে।
নিখোঁজ হৃদয় রহমান নগরের দুলাল হোসেনের ছেলে এবং ঢাকায় একটি কেজি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। ছুটিতে সে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।
খবর পেয়ে হৃদয়ের বাবা-মা, বোন ও আত্মীয়স্বজন নদীপাড়ে এসে আহাজারি শুরু করেন। তাদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। হৃদয় বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজ হৃদয়ের সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।
১২ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে