নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে খাদ্যবান্ধবের দুইজনের ডিলারশীপ বাতিল

ছবি সংগৃহীত।

 বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচির ১৫ টাকা কেজির চাল সুবিধাভোগিদের না দিয়ে পাচারের চেষ্টা ও অবৈধ ভাবে গুদামে মজুত রাখার অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় খাদ্যবান্ধব কর্মসুচীর দুইজনের ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাতিল হওয়া ডিলার আদমদীঘি সদরের তালশন গ্রামের মৃত খতিজ সরকারের ছেলে আব্দুস ছাত্তার সরকার ও শিবপুর গ্রামের দুলাল উদ্দিন প্রামানিকের স্ত্রী সাহিদা বেগম। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা খাদ্যবান্ধব কর্মসুচী বাস্তাবায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্যবান্ধব কর্মসুচীর অগ্রগতি উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার। এসময় উপস্থিত ছিলেন, কমিটির অপর সদস্য উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, গুদাম ইনচার্জ ইসমাইল হোসেন, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান প্রমুখ। 

সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল পাচারের চেষ্টা ও অবৈধ ভাবে গুদামে মজুত রাখায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা গত ২৮ আগষ্ট সরকারি কর্মসুচীর খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার আব্দুস ছাত্তার সরকারের অবৈধ ভাবে রাখা একটি গুদাম থেকে ১১৫ বস্তায় মোট ৩,৪৫০ মেট্রিক টন চাল জব্দ করে। এ ঘটনায় ডিলার আব্দুস ছাত্তারের বিরুদ্ধে মামলা হয়। অপদিকে একই ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর ডিলার সাহিদা বেগমের পাচার কালে রাস্তা থেকে ৩৪ বস্তা চাল ও ভাড়া গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব লেখা ৫১ বস্তা ও প্লাষ্টিক বস্তায় রাখা আরো ৩৫ বস্তা চালসহ মোট ১২০ বস্তায় ৫.৮৩০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ ঘটনায় ডিলার সাহিদা বেগমের বিরুদ্ধে মামলা হয়। সভায় উল্লেখিত দুই ডিলারের বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচির ১৫ টাকা কেজির চাল সুবিধাভোগিদের না দিয়ে পাচারের চেষ্টা ও অবৈধ ভাবে গুদামে মজুত রাখার অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় তাদের ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।

Tag
আরও খবর