নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়া-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিতের সাথে দুপচাঁচিয়া বিএনপি নেতা-কর্মীদের মতবিনিময় সভা

প্রধান অতিথির বক্তব্য রাখেন, আব্দুল মহিত তালুকদার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বগুড়ার-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মহিত তালুকদারের সাথে দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। আরো বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, দুপচাঁচিয়ার তালোড়া পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল হক বাবু, গুনাহার ইউনিয়র বিএনপির সভাপতি লুৎফর রহমান সরকার, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা, যুবদল নেতা মোস্তাক হোসেন, ইব্রাহীম হোসেন, রুস্তম আলী, কল্লোল হোসেন, তোফাজ্জল হোসেন, রিপন আহম্মেদ, নজরুল ইসলাম প্রমুখ। এসময় দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষের বিজয় অর্জিত হয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন দলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আমাদের ঐক্যকে শাণিত করে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আগামী রাজশাহী বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ও হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় পূজা দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো অনুষ্ঠান বা কার্যক্রম বিঘিœত না হয়। সেজন্য নেতা-কর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান তিনি।

Tag
আরও খবর