নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে কালিতলা গ্রোয়েনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত পাউবো'র জমি

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে উপজেলার কালিতলা গ্রোয়েন।


মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।


এসময় সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কালিতলা গ্রোয়েন পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধিগ্রহণকৃত সম্পত্তি। গ্রোয়েন বাঁধ রক্ষার্থে এবং সৌন্দর্য বর্ধনের জন্য এই অবৈধ স্থাপনাগুলো ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।


জানা গেছে, গত ২১ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড বগুড়া'র নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন মৌজায় অধিগ্রহণকৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ ও জমি দখলমুক্ত করতে সকলকে চিঠি দেওয়া হয়।
চিঠি সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলাধীন বিভিন্ন মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বগুড়া কর্তৃক জমি অধিগ্রহণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পের অধিগ্রহণকৃত সম্পত্তি অবৈধভাবে দখলে রাখা এবং স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ ভাবে আইন পরিপন্থী কাজ।
চিঠিতে ৭ কর্ম দিবসের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরে নেওয়ার বিষয় উল্লেখ করা হয়।


উল্লেখ্য, নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ ও জমি দখলমুক্ত না করায় ২রা সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রশাসনিক ভাবে অভিযান পরিচালনা করবে মর্মে ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়।

আরও খবর