নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে ১১৫ বস্তা সরকারি চাল উদ্ধার, গুদামঘর সিলগালা

বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল অবৈধ ভাবে মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে ১১৫ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ওই গুদামঘর সিলগালা করেন। গতকাল বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের গোহাট সংলগ্ন একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে ওইসব চাল জব্দ করা হয়। 

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ পরিদর্শক রাকিব হাসান জানান, আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার গোহাট সংলগ্ন মসজিদের পাশে একটি গুদাম ঘরে সরকারি খাদ্যবান্ধবের ১৫ টাকা কেজি দরের বিপুল পরিমান চাল অবৈধ ভাবে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপ পরিদর্শক রাকিব হাসান, পুলিশসহ ভ্রাম্যমান আদালতের একটি টিম উল্লেখিত ঘরে অভিযান চালান। অভিযানে ঘরের ভিতর অবৈধ ভাবে রাখা সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর ১১৫ বস্তায় মোট তিন টন ৪৫০কেজি চাল জব্দ ও ওই ঘর সিলগালা করা হয়। 

খাদ্যবান্ধব কর্মসচীর ডিলার আব্দুস ছাত্তার সরকার জানান, এই চাল বিতরণের মাস্টাররোল রয়েছে যা গতকাল বৃহস্পতিবার বিকেলে খাদ্য অফিসে দাখিল করা হয়েছে। এদিকে ডিলার আব্দুস ছাত্তার সরকারের সরকারি খাদ্য বিতরণের স্থান রেলওয়ে স্টেশন বাজার গুদামে রাখার সরকারি নিয়ম থাকলেও সেই চাল প্রশাসনকে না জানিয়ে প্রায় ২ কিলোমিটার দুরে গোহাট সংলগ্ন গুদাম ঘরে রাখা হলো এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার বলেন, ডিলার আব্দুস ছাত্তার চাল বিতরণের মাস্টার রোল দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর