নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

গ্রেফতারকৃত দুই জন।

আদমদীঘির সান্তাহারে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার গাড়ি জব্দ করেন। গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার সান্তাহার পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) ও একই উপজেলার উত্তর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ (২৭)। 

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার পলাশ আবাসিক হোটেলের সামনে ঢাকা -শ/ ৪৬৯ নম্বরের একটি প্রাইভেটকার গাড়ি থামিয়ে রেখে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছেন। এমন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালান ফাঁড়ি পুলিশের অভিযানিক দল। এসময় প্রাইভেটকার গাড়ির ভিতরে থাকা রুহুল আমিন ও আব্দুল মজিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি করাকালে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে মাদকদ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকার গাড়িটি জব্দ করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু করে আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag
আরও খবর