নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


 “অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮আগস্ট - ২৪ আগস্ট) এর  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮ ই আগস্ট (সোমবার) বেলা সাড়ে ১১টায় একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস এর সভাপতিত্বে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শুভ্র বসাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল করিম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, বিশিষ্ট মৎস্য চাষী জিয়াউর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় মৎস্য চাষীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য কোয়ালিটি ফিড মিলকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এবং ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মৎস্যচাষী জিয়াউর রহমান জিয়া ও বিশিষ্ট মৎস্যচাষী বাবলু হোসেন বাবলুকে শ্রেষ্ঠ সফল মৎস্যচাষী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

আরও খবর