বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা।
সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সহ-সভাপতি আমিরুল মোমিন পিন্টু, আব্দুল মান্নান, মোজাফফর রহমান, যুবদল নেতা সুজন মাহমুদ বাবু প্রমুখ।
আলোচনা শেষে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ দোয়া পরিচালনা করেন।
১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে