নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নদী ভাঙনের স্থায়ী সমাধান দিতে চাই- মহিদুল ইসলাম রিপন

বগুড়া-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সারিয়াকান্দি-সোনাতলায় নদী ভাঙন রোধ করার উদ্যোগ নেওয়া হবে। কেননা, সারিয়াকান্দি-সোনাতলার বেশির ভাগ মানুষ যমুনা বাঙ্গালী নদী ভাঙ্গনের কবলে পড়েছেন। এখনও নদীর সাথে যুদ্ধ করে বসবাস করছেন চরাঞ্চলের মানুষ। আমরা চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান দিতে চাই।

তিনি আরও বলেন, দল যাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবো এবং জয় লাভ করাবো।


শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে ত্রাণ সামগ্রী ও লিফলেট বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় হাটফুলবাড়ীর ৪’শ ও সারিয়াকান্দি পৌর এলাকার ৬’শ, মোট ১০০০ অসহায় গরীবদের মাঝে ত্রাণ সামগ্রী ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।


ত্রাণ বিতরণের সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শেখ সাদী, জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক আবু জাফর, সারিয়াকান্দি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, শ্রমিক দল নেতা বুলু প্রমুখ।



এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর