নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে পর্যটনের অনেক সম্ভাবনা রয়েছে- বগুড়ার ডিসি

“সারিয়াকান্দিতে নদী বন্দরের কাজটা যদি সম্পন্ন করা যায়, তাহলে এখাানে পর্যটনের অনেকটা সম্ভবনা রয়েছে” বলে মন্তব্য করেছেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।
তিনি আরও বলেন, আমরা এখন নদী ভাঙন রোধ করার জন্য পদক্ষেপ নিচ্ছি। নদী বন্দর করার যে প্রস্তাব আছে সেটির প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখনও তা প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাটি বলেন তিনি।
একই দিন বেলা ১১টায় সারিয়াকান্দি পৌরসভা পরিদর্শন শেষে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত প্রাকৃতিক দুর্যোগ/নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এরপর ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২০২৪-২৫ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ অর্থ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাসুদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির, জেলা স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার তাসওয়ার তানজামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর