নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শাজাহানপুর আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার !!

শাজাহানপুর আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার !!

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েমকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা-ভাঙচুরের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম আব্দুল্লাহ আল মোনায়েম। 

আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এজাহারভুক্ত ৪৯ নম্বর আসামি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হন। একপর্যায়ে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় পৌঁছালে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে তাঁর গাড়িবহরে হামলা চালায়।হামলার সময় একাধিক হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারালো রামদা দিয়ে একটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। 

এছাড়া বিএনপির নেতাকর্মীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ২০১৮ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় মামলা করা হয়। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “আব্দুল্লাহ আল মোনায়েমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর