নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও পদত্যাগ দাবী, বিএনপির দুগ্রুপে সংঘর্ষ আহত-৪

ছবি-সংগৃহীত।


বগুড়ার আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জেরে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিএনপির একটি পক্ষের বিক্ষোভ মিছিলে হামলা ও পাল্টাপাল্টি হামলায় ইউনিয়ন বিএনপির সম্পাদক ও ইউপি সদস্য এমদাদুল হক সাঈমসহ বিএনপির দুই পক্ষের চারজন আহত হয়েছে।


এ ঘটনায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল সোমবার (২৩জুন) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুরে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলা কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটিতে সভাপতির পদে বিএনপির চাঁপাপুর ইউনিয়ন সভাপতি ফরিদ সরকার সমর্থিত আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম নিজেই সহ তিনজন প্রতিদ্বদ্বিতা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল প্রস্তাবিত কমিটি রাজশাহি শিক্ষা বোর্ডে প্রেরন করেন। সেমতে ফরিদ সরকার সমর্থিত ব্যক্তি আলমগীর হোসেনকে রাজশাহি শিক্ষা বোর্ড ৬ মাসের জন্য ম্যানেজিং কমিটির এডহক হিসাবে নিয়োগ দেন। এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে অসাধাচারণ ও আর্থিক নানা অনিয়মের অভিযোগ এনে ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সম্পাদক এমদাদুল হক সাঈম এবং কতিপয় শিক্ষক বগুড়া জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহি অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। গতকাল সোমবার ২৩ (জুন) বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে তদন্ত আসছেন।


এমন খবরে অভিভাবক ও সচেতন এলাকাবাসির ব্যানারে বিএনপির একটি গ্রুপ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের পদত্যাগ ও বিচার দাবী করে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে চাঁপাপুর কড়ইতলা এলাকায় যাবার পথে বিএনপির অপর একটি গ্রুপ মিছিলে হামলা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এসময় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক ও ইউপি সদস্য এমদাদুল হক সাঈম, সিরাজুল ইসলাম, এডহক কমিটির সভাপতি আলগীর হোসেন ও এমামুল হক আহত হয়।


চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার বলেন, কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিযুক্ত হওয়ায় বিএনপির অপরপক্ষ সভাপতি নিযুক্ত না হওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করলে আমারা শুধু প্রতিহত করি।

চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক ইউপি সদস্য আহত এমদাদুল হক সাঈম বলেন, প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের নানা অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসি তার পদত্যাগ ও বিচার দাবী করে শান্তিপুন মিছিল বের করলে ফরিদ সরকারের লোকজন হামলা ও মারপিট করে।


চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হবে। এমন খবরে এলাকার মানুষ শান্তিপুর্ন মিছিল বের করলে সেখানে হামলা ও মারপিটের ঘটনা ঘটানো হয়।

কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পাল বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত হবে বিষয়টি সঠিক। তবে বিদ্যালয়ের বাহিরে কি ঘটেছে তা জানা নেই।


তদন্তকারি বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর চন্দ্র পালের বিরুদ্ধে পাওয়া অভিযোগ সঠিক ভাবে তদন্ত করে উদ্ধতন কর্তৃপক্ষে নিকট জানানো হবে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেননি বলে তদন্তকারি কর্মকর্তা থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান।

আরও খবর