নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার শেরপুরে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফাইল ছবি

বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। শনিবার (১০সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিরাইল বিশ্বা নামক স্থানে মহাশশ্মানে অবস্থিত বেলগাড়ী কালী মন্দিরে ঢুকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘটনাটি ঘটায়।


এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজার আগ মুর্হুতে এমন ঘটনায় পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতারাও উদ্বেগ জানিয়েছেন। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


অত্র মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রবিবার দুপুরের দিকে স্থানীয় এক যুবক মাঠে গরুর ঘাস কাটতে যান। একপর্যায়ে মহাশশ্মান এলাকায় গেলে দেখেন কালী মন্দিরটির প্রধান ফটকের তালা ভাঙা। সেইসঙ্গে মন্দিরের ভেতরে রক্ষিত প্রতিমার বিভিন্ন অংশও ভেঙে মাটিতে পড়ে আছে। পরে ওই যুবক গ্রামে গিয়ে ঘটনাটি জানায়। তাৎক্ষণিক হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। মূলত এরপরেই ওই মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনাটি জানাজানি হয়।


কালী মন্দির কমিটির এই নেতা আরও বলেন, সম্ভবত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মূর্তিগুলো ভাঙচুর করে থাকতে পারেন। কারণ একদিন আগেও মন্দিরের প্রতিমাগুলো অক্ষত ছিল বলে দাবি করেন তিনি।


 জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার এ প্রসঙ্গে বলেন, ঘটনাটি জানার পর ওই মন্দিরটি পরিদর্শন করেছি। সেইসঙ্গে এই মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িতদের সনাক্ত করতে ইতিমধ্যে কাজ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওসি আতাউর রহমান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ঘটনাটি গুরুতের সঙ্গে দেখা হচ্ছে। সেইসঙ্গে মূর্তি ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহিৃত করে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে উক্ত ঘটনায় উদ্বেগ জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ নিন্দা। সেইসঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি করেন তিনি।

আরও খবর