নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে বোরো ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সরকার সময়মতো কৃষকের হাতে কৃষি প্রণোদনা বীজ সার তুলে দেওয়ার কারণেই বগুড়া এখন শস্য ভান্ডারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামের কৃষক ছানাউল ইসলামের জমিতে বোরো ধান কর্তন উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কৃষকরা যাতে সময় মতো তাদের উৎপাদিত ফসল বিক্রি করে লাভবান হন তার জন্য এ অঞ্চলে একটি শস্য হিমাগার গড়ে তোলা হবে। গত বছরের তুলনায় এ বছর বেশি শস্য উৎপাদন আশা করা যাচ্ছে। উৎপাদিত শস্য আমাদের জেলার চাহিদা মিটিয়ে আমরা অন্য জেলায় সরবরাহ করতে পারবো। এ মৌসুমে কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান তার জন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে।
স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান গণমাধ্যমকে জানান, বগুড়ায় শস্য হিমাগার স্থাপন করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সবসময় কৃষক এবং কৃষির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছেন। আশা করা যাচ্ছে সামনের বছর বগুড়ায় একটি হিমাগার স্থাপন করা হবে।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া খামারবাড়ীর উপ-পরিচালক মতলবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ সহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর