নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে কালোবাজারী সহ আটক ০৪

বগুড়ার সারিয়াকান্দিতে কালোবাজারী সহ ০৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর দেওয়া তথ্য মোতাবেক সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে কালোবাজারীর উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারী চাউল মজুদদারী আসামী জাহিদুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়। জাহিদুল সারিয়াকান্দি পৌর এলাকার পূর্ব হিন্দুকান্দি গ্রামের জয়নাল সরদারের ছেলে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে আসামী জাহিদুলকে ৩৫(পঁয়ত্রিশ) বস্তা সরকারী চাউলসহ গ্রেফতার করা হয়।
একইদিন অভিযান পরিচালনা করে নারচী ইউনিয়নের কুপতলা পশ্চিমপাড়া এলাকার মৃত আজহার এর ছেলে নিয়মিত মামলার আসামী  এনামুল (৪৫) এবং শাহীনুর (৫০) কে গ্রেফতার করা হয়। এছাড়াও কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুরে অভিযান চালিয়ে মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে গ্রেফতারী পরোয়ানার আসামী শরিফ হোসেন (২৪) কে আটক করে পুলিশ।

সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামী জাহিদুলের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার এ্যাক্ট-এ মামলা রুজু করে এবং নিয়মিত ও গ্রেফতারী পরোয়ানার আসামীদের আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আরও খবর