কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত

এম এ আশরাফ - ভোলা জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 12-01-2023 12:48:16 pm

সড়ক দুর্ঘটনায় নিহত স্বপন ও মেহেদি

ভোলার চরফ্যাশনে অটোরিক্সার চাপায় মেহেদি হাসান (৮) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত। অন্য দিকে বাংলাবাজারে সড়ক দুর্ঘটনায় স্বপন (৩০) নামে ট্রাকের হেল্পার নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে চরফ্যাশন কাইমুদ্দিন মোড় সংলগ্ন এবং বাংলাবাজারে পৃথক জায়গায় সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত স্বপন নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের মোঃ খোকরাম হোসেনের ছেলে এবং মেহেদি চরফ্যাশন পৌরসভার ৮ নং ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শেখ ফরিদ উদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, বিকাল ৫ টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার উপর দিয়ে ভোলা থেকে চরফ্যাশন যাওযার পথে খেজমত নামে বাসের নিচে চাপা পরে। চাল ভরা একটি ট্রাক থেকে চাল অপসারণ করছেন। এমন সময় ঐ ট্রাকে থাকা হেল্পার স্বপন বস্তা তুলতে গিয়ে হঠাৎ সড়কে ছিটকে পরে বাসের চাপায় গুরুতর আহত হয়৷ পরে স্থানীয়রা ভোলা সদর হাসপালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

অন্যদিকে চরফ্যাশনের এসআই মোঃ শাহিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মেহেদীসহ তার পরিবারের লোকজন লালমোহন উপজেলাধীন কর্তারহাট এলাকায় মেহেদীর অসুস্থ দাদা আইয়ুব আলীকে দেখে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে চরফ্যাশন-ভোলা সড়কের কাইমুদ্দীন মোড় নামক স্থানে পৌঁছালে সড়কের পশ্চিম পাশের শাখা সড়ক থেকে দ্রুতগতির ব্যাটারি চালিত একটি অটোরিকশা অপর একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাবা আইয়ুব আলীর কোল থেকে মেহেদী হাছান অটোরিকশার নিচে চাপা দিলে তার নাক মুখ ও মাথা থেতলে যায়। পরবর্তীতে চরফ্যাশন উপজেলার ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে