কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ভোলায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ভোলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ মে) দুপুর ১২টার দিকে উকিল পাড়া নবারুণ সেন্টার সংলগ্নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী সালাম ইলেকট্রিক এর মালিক শহিদুল ইসলাম রানা। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষ‌তিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, প্রতি‌দিনের মতো সকাল ১০ টায় দোকান খুলে বেচাকেনা শুরু করেন ব্যবসায়ীরা। পরে দুপুর পৌনে ১২ টার দিকে বিদ্যুতের তার থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টা পর আগুন নি‌য়ন্ত্রণে আসে। ততক্ষণে ০২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
ভোলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ফারুক আহম্মেদ অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, দুপুর ১২ টার দিকে জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে দুই ঘণ্টা সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডে মূল কারন সম্পর্কে জানা যাবে।

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে