কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি তজুমদ্দিন থানার মুরাদ।


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সর্বোচ্চ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভোলা জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ। ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রেষ্ঠ ওসি হিসেবে মাকসুদুর রহমান মুরাদকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।


জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাকসুদুর রহমান মুরাদ। তিনি বলেন, এই স্বীকৃতির মাধ্যমে কাজে আরো উৎসাহ বাড়বে। সামনের দিকে আরো সুন্দরভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমি আশা করি আমার কাজকে নির্বিঘ্ন করতে তজুমদ্দিন থানা এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাধারণ জনগণ সব সময় পাশে থাকবেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, মো. জহুরুল ইসলাম হাওলাদার (লালমোহন সার্কেল), সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ (তজুমদ্দিন-চরফ্যাশন সার্কেল) সহ বিভিন্ন থানার ওসিগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এরআগে ভোলার লালমোহন থানায় কর্মরত থাকাকালীন সময়ে নিজের কর্ম দক্ষতার কারণে জেলায় পাঁচবার ও বিভাগে একবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন মো. মাকসুদুর রহমান মুরাদ।
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে