নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি অংশগ্রহণে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ ১৪ নভেম্বর সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয় বাংলাদেশ পুলিশ এর সম্মানিত ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ ময়নুল ইসলাম, এনডিসি মহোদয়কে সাথে নিয়ে বরিশালে এক সরকারি সফর করেন।সফরকালে বেলা ১১:০০ টায় বরিশাল রেঞ্জ পুলিশের আয়োজনে বরিশাল জেলা পুলিশ লাইন গ্রাটিটিউড হলে সশস্ত্র বাহিনী বিভাগ, বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময়ের সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। মতবিনিময় কালে এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পরে মাননীয় আইজিপি মহোদয় বেলা ১৬০০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি বিএমপি সদর দপ্তরের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল রুম পরিদর্শন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল সফরকালে মাননীয় আইজিপি মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ, এপিবিএন-১০ সহ বাংলাদেশ পুলিশের বরিশাল বিভাগীয় অন্যান্য ইউনিট পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ পুলিশের বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর