নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে কাঁচা মরিচের আড়তে ভোক্তা অধিকারের অভিযান।




বরিশালে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সহনশীল রাখতে পাইকারি কাঁচা বাজারে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।অভিযানে নগরীর সিটি মার্কেট কাঁচা বাজারের কয়েকটি মরিচের আড়তে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে মরিচ বিক্রি ও পাকা রশিদ আছে কিনা সেটা যাচাই করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে দাম বাড়ানোর কারণে আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি।অন্যদিকে নগরীর হাটখোলা মরিচ পট্টিতে গুঁড়ো মরিচ ও হলুদের দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখার অপরাধে চারটি দোকানীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনার সময় বরিশাল কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহাবুব আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স মনিটরিং কমিটির সদস্য শিক্ষার্থী রাকিন খান, সরদার মো. গাদ্দাফি উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতা মূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়।
ববি’র শিক্ষার্থী রাকিন খান বলেন, শহরের প্রতিটি বাজারে গিয়ে আমরা মনিটরিং করবো। ব্যবসায়ীরা যাতে প্রতিটি পণ্যের মূল্য তালিকা রাখে এবং অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করে সে জন্য অবগত করবো। 
আরও খবর