নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে ছাত্রলীগ কর্মিকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার।




বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে শরীয়তপুরের চিকন্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার আল আমিন তালুকদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে।নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, রাশেদ ঢাকায় আমার ব্যবসা দেখাশোনা করত। ১৬ আগস্ট শুক্রবার ওর দুই বছরের ছেলে রাফসান বাড়িতে আসে। জুমার নামাজের পর সে ছেলের জন্য ফল কিনতে বার্থী বাজারে যায়। সেখানে তাকে ছাত্রদলের লোকজন আটকে চাঁদা দাবি করে। অন্যথায় এলাকায় থাকতে দিবে না বলে হুমকি দেয়। রাশেদ চাঁদা দিবে না বলে জানালে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিনের নেতৃত্বে সাইমুন, হামিম তালুকদারসহ ১০/১৫ জন ব্যাপক মারধর করে।উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল, সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নিতে বললে, ঢাকা নেওয়ার পথে আমার ভাই মারা যান। মারধর থেকে বাঁচতে বাজারের কামরুলের দোকানে আশ্রয় নিলে সেই দোকানেও ভাঙচুর চালায় ছাত্রদলের কর্মীরা।
র‌্যাব জানিয়েছে, ঘটনার পরের দিন নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আসামিরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। র‌্যাব ছায়াতদন্তে নেমে জানতে পারে প্রধান আসামি আল আমিন শরীয়তপুরের চিকন্দি বাজারে আত্মগোপনে আছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাশেদ হত্যা মামলায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। র‌্যাব একজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত সব স্বীকার করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়ে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তারা।

আরও খবর