দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল ঝালকাঠি র্র্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের আটক--২০ সদস্য।


বরিশাল ঝালকাঠিতে অভিযান চালিয়ে পৃথক চারটি কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। শনিবার ( ১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ বরিশালের মিডিয়া সেল। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে র‌্যাব নিশ্চিত হয় ঝালকাঠি জেলা শহর এলাকায় কিশোর গ্যাং চক্র সক্রিয় আছে। তারা বিভিন্ন সময় মারধর, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচার, বয়োজ্যেষ্ঠদের অশ্লীল ভাষায় গালাগালিসহ বিভিন্ন অপরাধে জড়িত ও দলগতভাবে চলাফেরা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি কোম্পানির সদস্যরা শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ঝালকাঠি জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযান চালায়।অভিযানে শহরের পৌর মিনিপার্ক এলাকা থেকে কিশোর গ্যাং শিহাব গ্রুপের লিডার ও বরফপাশা এলাকার মো. শিহাব (১৭), নুরুল্লাপুর এলাকার মো. আজিজুল হাওলাদার (১৯), ফকির বাড়ি এলাকার রবিন হাওলাদার (১৭), চাঁদকাঠি এলাকার মো. রুমান (১৭) এবং মধুপুর এলাকার মো. হৃদয়কে (১৭) আটক করা হয়।এদিকে জেলা নির্বাচন অফিস সংলগ্ন এলাকা থেকে কিশোর গ্যাং সাব্বির গ্রুপের গ্রুপের লিডার বাসন্ডা এলাকার মো. সাব্বির খান (১৮), মো. গোলাম মোর্শেদ (১৮), উদ্বোধন স্কুল সংলগ্ন এলাকার মো. মারুফ (১৭), পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার মো. রাফি হাওলাদার (১৬) এবং চাঁদকাঠি এলাকার মো. স্বাধীন হাওলাদারকে (২১) আটক করা হয়।
এছাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মোড় থেকে কিশোর গ্যাং রাফিম গ্রুপের লিডার রুপনগর এলাকার মো. রাফিম ইসলাম জিসান (১৭), পুরাতন কলেজ জেলেপাড়া এলাকার মো. শান্ত মাঝি (১৭), চরভাটারাকান্দা এলাকার মো. নাজমুল খান (১৭), কাঠপট্টি ট্রলারঘাট এলাকার জিহাদ হাওলাদার (১৭) এবং বৈধারাপুর এলাকার মো. সিদ্দিকুর রহমান শাওনকে (১৬) আটক করা হয়। এছাড়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে কিশোর গ্যাং সজিব গ্রুপের গ্রুপ লিডার চরভাটারাকান্দা এলাকার মো. সজিব হাওলাদার (১৭), একই এলাকার মো. রনি হাওলাদার (১৭), কৃষ্ণকাঠি এলাকার জুবায়ের খলিফা (১৭), গাবখান ব্রিজ সংলগ্ন এলাকার মো. রমজান হোসেন (১৭) এবং পূর্বচাঁদকাঠি এলাকার মিম খলিফাকে (১৭) আটক করা হয়।
র‌্যাব জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

আরও খবর