দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালে প্রধানমন্ত্রী সচিব পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক গ্রেপ্তার।



কখনো বরিশাল সিটি কর্পোরেশন কর্মকর্তা আবার কখনো প্রধানমন্ত্রী পার্সোনাল সচিব পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া শাকিল নামে এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপ–পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।লিখিত বক্তব্যে তিনি বলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদ খালি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (৪৫) প্রধানমন্ত্রী কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়ে দিয়ে বরিশাল নগরী ও বিভিন্ন জায়গার কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে গত ২৯ এপ্রিল বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী নগরীর দক্ষিণ আলেকান্দার আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরপরই আমরা এই প্রতারকের সন্ধানে নামি। নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন প্রযুক্তির মাধ্যমে প্রতারক শাকিলকে মঙ্গলবার ঢাকার মিরপুরের কাফুরল এলাকা থেকে গ্রেফতার করেন। এসময় তার কাছে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসারের একটি ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড উদ্ধার করা হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়দানকারী শাকিল বরিশাল নগরীর রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে বলেও জানান তিনি।এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী তরিকুল ইসলাম।

আরও খবর