দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালে বিএনপি অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল। আটক--২



বরিশালে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে শ্রমিক দলের নেত্বতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন ঐসময় মিছিল  থেকে শ্রমিক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। তবে মিছিলে লাঠিপেটার অভিযোগ করেছে বিএনপি। আজ ৬ ডিসেম্বর বুধবার দুপুরে নগরীর বগুড়া রোড থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।আটকরা হলেন- উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এম মিজানুর রহমান ও মো. হাদিসুর রহমান আপন। বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ের গেইটের কাছে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিপেটায় তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। মিছিলে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ দেখে তারা পালিয়ে যান। লাঠিপেটা করার সুযোগ কোথায়। তবে পালানোর সময় পড়ে গিয়ে তারা আহত হতে পারেন বলে জানান তিনি।
আরও খবর