নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত



বরিশালে অসুস্থ্য ননদকে হাসপাতালে দেখতে এসে ঘাতক বাসের চাঁপায় নিগার সুলতানা (৫০) নামের এক ভ্যান যাত্রী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় ভ্যান চালক আলাউদ্দিন কাজী গুরুত্বর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায়। নিহত নিগার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে। সে (নিগার) গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ ননদকে দেখতে এসেছিলেন।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা হাসপাতাল থেকে বের হয়ে ভ্যানে চড়ে আশোকাঠী ব্রিজের দক্ষিণপাশের ঢালে ওটার সাথে সাথেই ঢাকাগামী অন্তরা পরিবহনের বেপরোয়াগতির একটি বাস ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী নিহত এবং ভ্যানচালক গুরুত্বর আহত হয়।অপরদিকে মহাসড়কের আশোকাঠী ব্রিজের ঢালে বাস চাঁপায় একের পর এক প্রানহানীর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ব্রিজের দুইপাশে গতিরোধক নির্মানের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। দেড়ঘন্টার সড়ক অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা।গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, গতিরোধক নির্মানের আশ্বাসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসের স্টাফরা পালিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে 

আরও খবর