নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত


বরিশাল জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ই আগস্ট ২০২৩ ইং তারিখ শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: কবির মৃধার সভাপতিত্বে ও মহানগর শাখার নারী বিষয়ক সম্পাদক অনামিকা হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির জনাব মো: আল আমিন সবুজ।  প্রধান অতিথি বলেন, হেযবুত তওহীদ আন্দোলন বিগত ২৮ বছর যাবৎ উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, জঙ্গিবাদ, হুজুগ, গুজব, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে আমরা সারা দেশে বিভিন্ন স্থানে উগ্রবাদী, সন্ত্রাসবাদী ও ধর্মব্যবসায়ীদের মিথ্যাচার ও হামলার শিকার হয়েছি কিন্তু আমাদের দেশ ও জাতির কল্যানে নিজেদেরকে উৎস্বর্গ করতে একটি দিনের জন্যও পিছপা হইনি। আমরা চাই যাবতীয় অন্যায়,অশান্তি দূর হয়ে মানবজীবনে ন্যায়, শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠিত হোক। মানুষের তৈরী জীবনব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই এটা প্রমানিত। যুগে যুগে আল্লাহর দেওয়া সত্য জীবনব্যবস্থা মানুষকে শান্তি দিয়েছে এটা ইতিহাস থেকে প্রমানিত। আমাদের সকলকে আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর হেযবুত তওহীদের সভাপতি নূর মোহাম্মদ আরিফ, বাবুগঞ্জ উপজেলা সভাপতি গোলাম মহিউদ্দিন খান টিটু, গৌরনদী উপজেলা সভাপতি মো: কামাল শরীফ, বিমানবন্দর থানা সভাপতি মো: আমিনুল ইসলাম, পটুয়াখালী জেলা সভাপতি সাইফুর রহমান সাইফ, ফরিদপুর জেলা সভাপতি মাহবুবুল আলম নিক্কন, শরীয়তপুর জেলা সভাপতি মো: বায়েজিদ মালত, মাদারীপুর জেলা সভাপতি নূরনবী মাতুব্বর, বরিশাল জেলা নারী সম্পাদক খাদিজা রহমান মুন্নি, পটুয়াখালী জেলা নারী সম্পাদক জিউন্নাহার পলি, ফরিদপুর জেলা নারী সম্পাদক সুস্মিতা জামান প্রমূখ। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই বরিশালের বিভিন্ন উপজেলা থেকে হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আগমনে হলরুম কানায় কানায় পূর্ন হয়ে যায়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয় এবং দলীয় সংগীত শোনার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয়ে জোহরের সালাহ্ কায়েম, দুপুরের খাবার বিরতির পর বিকেল ৫ ঘটিকায় সমাপ্ত হয়। অনুষ্ঠানকে কয়েকটি পর্বে ভাগ করে সাজানো হয়। প্রথম পর্বে অতিথিগণের বক্তব্য, দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরষ্কার বিতরণী এবং হেযবুত তওহীদের জেলা সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করা হয়।


আরও খবর