নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশালে কম দামে কাচা মরিচ বিক্রির দ্বন্দ্বে ৫ সবজি ব্যবসায়ীকে কুপিয়ে যখম, নিহত-১

ছবি-- জামাল কাড়াল।





বরিশালে কম দামে কাঁচা মরিচ বিক্রির দ্বন্দ্বে ৫ সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন মুদি ব্যবসায়ী সোহেল রানা। গুরুতর আহত পাঁচজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা গেছেন। শনিবার (২৯ জুলাই) সাড়ে ১১টার দিকে নগরীর কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরই ব্যবসায়ী সোহেল রানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।নিহত সবজি বিক্রেতা কামালের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। আহত অন্য ব্যবসায়ীরা হলেন- মালেক, জাহাঙ্গীর, আলমগীর ও জয়নাল।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বাজারের সামনে ভ্যানে ১২০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন মুদি ব্যবসায়ী সোহেল রানা। লোকসানের কথা জানিয়ে সোহেলকে ২০০ টাকা দরে মরিচ বিক্রি করতে বলেন বাজারের সবজি বিক্রেতা কামাল। এ নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল দেশীয় অস্ত্র দিয়ে কামালকে কুপিয়ে জখম করেন। এসময় বাজারের অন্য সবজি বিক্রেতারা ছুটে গেলে তাদেরকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন সোহেল। গুরুতর আহত পাঁচজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা যান।রহিম নামে এক ব্যবসায়ী জানান, কোন কিছু বুঝে ওঠার আগে মারামারি শুরু হয় এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন সোহেল। তার এলাপাথাড়ি কোপে অনেকে গুরুতর আহত হন।সুমন নামে আরেক ব্যবসায়ী জানান, যখন দেখছি সোহেল বেপরোয়া হয়ে গেছে, তখন সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করি। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে কামাল মারা যান। এ ঘটনার বিচার চাই।বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মাহাবুব আলম মির্জা বলেন, ‘গুরুতর আহত কামাল মারা গেছেন। বাকি চার জনের চিকিৎসা চলছে।’এর আগে নগরীর কাশিপুর বাজারে বেশি ও কম দামে বাজারের ভেতরে ও বাইরের ভ্যানে সবজি বিক্রি নিয়ে কয়েক দফায় দ্বন্দ্ব হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে বলে জানায় পুলিশ।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা (এডিসি নর্থ) ফারুক হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা আসলেই দুঃখজনক। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

আরও খবর