নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎

‎মোংলা বন্দরে শিল্পাঞ্চলের খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

‎

‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে দ্বিগরাজ বাজার কলেজ রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

‎

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খুলনার রূপসা থেকে ‘সুপার ডিলাক্স’ (ঢাকা মেট্রো-ব-১৪-২৪৩২) নামের একটি যাত্রীবাহী বাস মোংলার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি দ্বিগরাজ কলেজ রোডের মুখে পৌঁছালে পেছন থেকে এক পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।

‎

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনে থাকা ডিমবোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দ্বিগরাজ বাজার থেকে পৌর ট্রাক টার্মিনাল পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ভ্যানচালক সামান্য আহত হন, তবে বাসের যাত্রীদের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

‎

‎দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটিকে আটক করে পুলিশের সহায়তায় দ্বিগরাজ পৌর ট্রাক টার্মিনালে আটকে রেখেছে। তবে ঘটনার পর বাসচালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহত অজ্ঞাত পথচারীর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎

‎এ বিষয়ে মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও প্রশাসনের সহায়তায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

‎

আরও খবর