মোংলা প্রতিনিধিঃ
মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা।
এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষকসহ এক পাচারকারীকে আটক করে। জব্দকৃত তক্ষক ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।
১৫ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে