নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‎মোংলায় ক্লিনিকে রোগীর মৃত্যু, অপারেশন থিয়েটারে রেখে পালালেন চিকিৎসক


‎
‎মোংলার রাব্বি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্লিনিক থেকে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সবাই পালিয়ে যায় বলে জানা গেছে।
‎
‎ভিকটিমের স্বামী রুহুল আমীন জানান, সিজারিয়ান অপারেশনের জন্য মোংলা পৌরসভাধীন মাদরাসা রোডে অবস্থিত রাব্বি ক্লিনিকে তার স্ত্রী বৃষ্টি আক্তারকে (১৯) ভর্তি করা হয়।
‎
‎পরবর্তীতে ডা. জিয়াউল আহসান (এমবিবিএস, পিজিটি সার্জারি) এবং ডা. আল-মামুনের মাধ্যমে বৃষ্টি বেগমের সিজার করানো হয়। অপারেশনের এক পর্যায়ে ভুল চিকিৎসা বা চিকিৎসাগত অবহেলার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
‎
‎আরো অভিযোগ করা হয়, রোগীর মৃত্যুর পর ভিকটিমের স্বজনদের না জানিয়ে ক্লিনিকের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক গোপনে ক্লিনিক ত্যাগ করেন। এর আগেও ক্লিনিকটির নিম্নমানের সেবার বিষয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
‎
‎এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা দাবি করেন- যে চিকিৎসক সিজার অপারেশন পরিচালনা করেছেন, তার বৈধ সিজারিয়ান সনদ আছে কিনা তা খতিয়ে দেখা হোক। পাশাপাশি অবহেলা, অযত্ন ও ভুল চিকিৎসায় আর কোনো মায়ের মৃত্যু না ঘটে- সেজন্য কর্তৃপক্ষের কঠোর নজরদারি বাড়ানো এবং ক্লিনিকটি বন্ধের জোর দাবি জানান তারা।
‎
‎মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, “বিষয়টি জানার পর আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হাসান জুয়েল জানান, মোংলার ঢালীরখণ্ড এলাকার বৃষ্টি আক্তার রাব্বি ক্লিনিকে সিজারের জন্য ভর্তি হন। অপারেশনে একটি ছেলে সন্তান জন্ম নিলেও পরবর্তীতে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্লিনিকটি সিলগালা করেন। এ বিষয়ে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে নবজাতক শিশুটি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
‎

আরও খবর