নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‎রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (MSTPP)। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (BIFPCL) পরিচালিত এ প্ল্যান্ট নভেম্বর ২০২৫ মাসে উৎপাদন করেছে ৭০০ মিলিয়ন ইউনিট (MUs) বিদ্যুৎ—যা দেশের ইতিহাসে যেকোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ মাসিক উৎপাদন।
‎
‎সোমবার (১ ডিসেম্বর) রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
‎
‎আনোয়ারুল আজিম জানান, এই অসামান্য অর্জনের মাধ্যমে MSTPP প্রমাণ করেছে তার ব্যতিক্রমী শিল্প দক্ষতা, নির্ভরযোগ্যতা ও টেকসই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। পুরো নভেম্বর মাস জুড়ে প্ল্যান্টটি জাতীয় গ্রিডে সরবরাহ করেছে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১.৫ শতাংশ, যা এককভাবে কোনো পাওয়ার প্ল্যান্টের জন্য একটি বিস্ময়কর সফলতা বলে উল্লেখ করেন তিনি।
‎
‎তিনি জানান, BIFPCLযা বাংলাদেশের বিপিডিবি (BPDB) ও ভারতের এনটিপিসি (NTPC)-এর যৌথ উদ্যোগ, জানিয়েছে যে মৈত্রী পাওয়ার প্ল্যান্টের এ রেকর্ড শুধু উৎপাদন ক্ষমতার নয়, বরং কার্যকর কয়লা ব্যবস্থাপনা, সূক্ষ্ম আর্থিক পরিকল্পনা এবং উচ্চ প্রযুক্তির ব্যবহারেরও প্রমাণ।
‎
‎এর আগে, MSTPP নিয়মিতভাবে মাসে ৬০০MUs এর বেশি বিদ্যুৎ উৎপাদন করে দেশের মোট চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছিল। কিন্তু নভেম্বরের এই রেকর্ড দেশের বিদ্যুৎ খাতে তৈরি করেছে এক নতুন মানদণ্ড।
‎
‎নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে প্ল্যান্টটি বর্তমানে বাংলাদেশের শিল্প, গৃহস্থালি ও বাণিজ্য খাতের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে বলেও জানান তিনি।
‎

আরও খবর