নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধি


মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর পৌর শাখার আয়োজনে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাগেরহাট জেলা নায়েবে আমির এবং বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

আলোচনায় তিনি বলেন, ‘আগামীতে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করব, শাসক হিসেবে নয়।

সরকারের কোনো সম্পদ কিংবা সুযোগ-সুবিধা গ্রহণ করা হবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই হবে আমাদের লক্ষ্য। সমাজ পরিবর্তনের জন্য ভালো মানুষের প্রয়োজন—ভালো মানুষ ছাড়া কোনো দফা বা পরিকল্পনা সফল হবে না। তাই নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ওলামা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আলতাফ হুসাইন, জামায়াতের ওলামা বিভাগের মোংলা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল রহমান এবং জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার আমির এম.এ. বারী।


আরও খবর