নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পশুর নদীতে বোট উল্টে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলার পশুর নদীতে করমজল ভ্রমণ শেষে ফেরার পথে একটি জালিবোট উল্টে আমেরিকা প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন।
তার নাম রিয়ানা আবজাল (২৮)

শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছেন বনবিভাগ ও স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করমজল ভ্রমণ শেষে ১৪ জন পর্যটক মোংলা শহরে ফিরছিলেন। তারা পশুর নদী হয়ে তিলডাঙ্গা এলাকার ঢাইনমারি খাল অতিক্রম করার সময় হঠাৎ স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৪ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই নারী একজন আমেরিকা প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেয় এবং খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি শুরু করেছে।

তিলডাঙ্গা নৌপুলিশ ইন্সপেক্টর শোনিত কুমার গাইন জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ডুবুরি দল কাজ করছে, এখন পর্যন্ত নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি আরও জানান, এ সময় বোটের সবাই নদীতে পড়ে যায়। কিন্তু তাদের মধ্যে অনেকেই সাঁতরে কুলে উঠে, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন রিয়ানা নামের এক নারী পর্যটক। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। নিখোঁজ এ মার্কিন প্রবাসীর সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে বনবিভাগ।

নিখোঁজ রিয়ানার বাবা ও বিমান বাহিনীর ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, আমরা ঢাকার উত্তরাতে থাকি। আমাদের গ্রামের বাড়ি বরিশালে। এখানে পরিবার নিয়ে ঘুরতে এসেছিলাম। একটি জাহাজের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তাদের ছোট্ট বোটটি উল্টে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যায়। পরে ১২ জন উঠতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, বোটটিতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট বা ভাসমান বয়া ছিল না। নিয়মিত পর্যটকদের আসা-যাওয়ার পথ হওয়া সত্ত্বেও এসব নৌযানের নিরাপত্তা ব্যবস্থায় তেমন নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, পশুর নদী মোংলা বন্দরের প্রধান নৌপথ। এ পথে নিয়মিত পর্যটক, জেলে ও বাণিজ্যিক নৌযান চলাচল করে থাকে। সম্প্রতি নদীতে প্রবল স্রোত থাকায় ছোট নৌযান চলাচলে ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও খবর