নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় সংক্ষিপ্ত সফরে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করার জন্য সকলের কাছে দোয়া চাইলেন “পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (ATOMIC POWER ENERY COMMISION) মাহমুদুল হাসান। শনিবার দুপুরে তিনি মোংলায় বিএলএস মসজিদে দোয়া মাহফিলের মাধ্যমে দোয়া চান এবং মন্দির ও গির্জায় গিয়ে সকলে কাছে আশির্বাদ কামনা করেন। 
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, কাজও চলছে পুরো দমে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল ইউনিট সমান ভাবে উৎপাদনে যাবে। তাই সবাইকে বলবো-দোয়া করেন, যাতে আমরা এটা ঠিক মতো করতে পারি। সুন্দর ও সঠিক ভাবে যদি কাজ সম্পন্ন হয় তা হলে দুই ইউনিট মিলে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। যা দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ করতে পারবো। 

এতে আমাদের দেশের মানুষ খুব স্বচ্ছ একটা বিদ্যুৎ পাবে। যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখবে। এখন যেমন সবাই জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি। 

এ সময় মোংলা উপজেলা বিএনপি সভাপতি আঃ মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ছাড়াও মৃধা ফারুকুল ইসলাম, গোলাম নুর জনি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার ও খানজাহানসহ বিএনপি’র অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ২০১৬ সালে শুরু হওয়া দেশের এ মেঘা প্রকল্পের কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এখনও চলছে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেষ হওয়ার কথা রয়েছে। 

আরও খবর