নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলার লোকালয় থেকে হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


মোংলার লোকালয়ের মধ্যগ্রাম থেকে সুন্দরবনের হরিণ উদ্ধার,বনবিভাগের সহায়তায় বনে অবমুক্ত।

ধারনা করা হচ্ছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকায় বাঘের তাড়া খেয়ে সোয়া দু’কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে লোকালয়ে ঢুকে প্রাণে বাঁচলো দু’টি প্রাপ্তবয়স্ক চিত্রল হরিণ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায়। স্থানীয়রা হরিণ দু’টি দেখতে পেয়ে দ্রুত বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনরক্ষীরা গিয়ে প্রাণীগুলোকে উদ্ধার করেন।তবে স্থানীয়রা সন্দেহের বশে ধারনা করছে কেউ হরিণ দুটিকে সুন্দরবন থেকে ধরে আনতে পারে।এ বিষয়ে জোর তদন্ত প্রয়োজন।

উদ্ধার করা হরিণ দু’টিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গহীন অরণ্য থেকে বাঘের তাড়া খেয়ে দুটি হরিণ নদী পাড়ি দিয়ে লোকালয়ে চলে আসে। আমরা খবর পেয়েই দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করি।’


আরও খবর