নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় নিম্নচাপের প্রভাবে টানাবর্ষনে বাঁধভেঙে বিপর্যয়

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপের কারণে মোংলার বিভিন্ন এলাকায় নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় মোংলা চিলা ইউনিয়নের জালচিরা গ্রামে নিম্নমানের বেড়িবাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁধ ভাঙার সাথে সাথেই তীব্র স্রোতে ডুবে গেছে গ্রাম, ফসলি জমি ও শতাধিক মাছের ঘের। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে বেড়িবাঁধের একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে প্লাবিত হয় আশপাশের গ্রামগুলো। পানির তোড়ে নদীতে ভেসে যায় ঘেরের মাছ, ধানক্ষেত, সবজি ক্ষেত ও গবাদিপশু। এতে জীবিকা হারিয়ে হতাশায় ভুগছেন চাষি ও কৃষকরা।

মোংলা জালচিরা গ্রামের মৎস্যচাষী মোঃ মিঠুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাঁধ ভাঙার পর সব শেষ হয়ে গেছে। আমার ঘেরের মাছ নদীতে চলে গেছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না।”

চিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার নিউটন ডাকুয়া বলেন, “বাঁধ ভেঙে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। চাষিদের মাছ, কৃষকদের জমি সব শেষ। যদি দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা না হয়, তবে আরও বড় বিপর্যয় নেমে আসবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের মান খারাপ ছিল। বিভিন্ন সময়ে মেরামতের দাবি জানানো হলেও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। এবার পানির চাপ বাড়ায় দুর্বল অংশ ভেঙে পড়েছে।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকা ইতোমধ্যেই পরিদর্শন করা হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ভাঙনকবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছাড়ছেন। নদীর পানি আরও বাড়তে থাকলে আশপাশের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আরও খবর