নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত কাঁকড়ার নৌকায় চাঁদাবাজি


মোংলায় সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার হওয়া কাঁকড়ার নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় জেলেদের কাছ থেকে চাঁদা নিতে গিয়ে তিন চাঁদাবাজ মারধরে শিকার হয়েছে। এর মধ্যে মিলন মল্লিক নামে একজনকে স্থানীয়রা পুলিশে দিলেও, পরে প্রভাবশালীদের তদ্বিরে তাকে ছেড়ে দেয় পুলিশ। একইভাবে নিষিদ্ধ সময়ে ধরা কাঁকড়াসহ নৌকাগুলোও ছেড়ে দেওয়া হয়, যা জনমনে ক্ষোভ এবং পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

সোমবার (১১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজার সংলগ্ন খালে ঘটে এ ঘটনা।

পুলিশের দাবি, মানবিক কারণে কাঁকড়াসহ নৌকা ছেড়ে দেওয়া হয়েছে। আর রাজনৈতিক নেতাদের তদ্বিরে ছেড়ে দেওয়া হয়েছে চাঁদাবাজকে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুন্দরবনের আন্ধারমানিক এলাকা থেকে অবৈধভাবে শিকার করা ২০টি কাঁকড়ার নৌকা খালে ভেড়ে। এ সময় তিন চাঁদাবাজ নৌকাগুলোতে গিয়ে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। প্রথমে এক হাজার টাকা দিলে তারা রাজি না হয়ে পরিমাণ বাড়িয়ে দুই হাজার টাকা নেয়। তাতেও সন্তুষ্ট না হয়ে উত্তেজনা সৃষ্টি করলে জেলেরা মিলে তাদের মারধর করে। একপর্যায়ে ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে মিলন মল্লিককে আটক করে পুলিশে দেন। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়দের অভিযোগ, কয়েক লাখ টাকার কাঁকড়াসহ নৌকা ও চাঁদাবাজকে ছেড়ে দেওয়ার পেছনে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের তদ্বির রয়েছে।

এ বিষয়ে চটেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, শীর্ষ এক বিএনপি ও এক জামায়াত নেতার তদ্বিরে চাঁদাবাজকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মানবিক কারণে কাঁকড়াসহ জেলেদেরও ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

উল্লেখ্য, সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে ১ জুন থেকে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। জেলেদের অভিযোগ, বনবিভাগের কতিপয় কর্মকর্তাকে নৌকা প্রতি সাত হাজার টাকা ঘুষ দিয়ে তারা নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ করছেন। এছাড়া পথে পথে ঘুষ দিতে হয় বলেও তারা জানান।

চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘এমন হওয়ার কথা নয়। বিষয়টি আমার জানা নেই, তবে তদন্ত করে দেখব। অনেক সময় জেলেরা ধরা পড়লে নিজেদের বাঁচাতে দাবি করে যে তারা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে, এটাও এখন নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।

আরও খবর