নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় পৌরসভার প্রকৌশলী হাবিবুল্লাকে অপসারণের দাবীতে মানববন্ধন

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস. এম হাবিবুল্লাহকে অপসারণ দাবীতে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তাদের দাবি, পৌরসভার নিয়ন্ত্রণাধীন নদী পারাপারে ঘাট ও পল্টুন নির্মাণসহ বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজে বাঁধা ও দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাই তাতে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে মোংলায় কোন রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। তখন রাস্তা সংস্কারে নামে হরিলুট চলেছে। পৌরসভার সাবেক দুর্নীতিবাজ মেয়র শেখ আব্দুর রহমান ও অসাধু নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ লাখ লাখ টাকা লুটপাট করেছেন। সাবেক মেয়র শেখ আব্দুর রহমান পলাতক থাকলেও প্রকৌশলী হাবিবুল্লাহ এখনো পৌরসভায় বহাল তবিয়তে লুটপাট চালাচ্ছেন।

বক্তারা আরো বলেন, মোংলা পোর্ট পৌরসভায় উন্নয়নের নামে কোন রকম যে কাজ হয় তা পৌর নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ পৌর কর্মচারী দিয়েই করান। তাতে কাজের কাজ কিছুই হয়না, হয় লুটপাট। এ মানববন্ধন থেকে অবিলম্বে পৌরসভার দায়িত্ব হতে নির্বাহী প্রকৌশলী হাবিবিল্লাহকে অপসারণ দাবী জানানো হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম নুর জনি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এদিকে এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস. এম হাবিবুল্লাহ বলেন, আমি আমার জীবনে কোনদিন কোন ধরণের অনিয়ম ও দুনীতি করিনি। সুতরাং যারা এসব করছে তা নিয়ে আমার কোন মাথা ব্যথাও নেই। তিনি ঠিকাদারদের দায়ী করে বলেন, উন্নয়নমূলক কাজের ধীরগতি ও বাধাগ্রস্থ হচ্ছে ঠিকাদারদের জন্য। আর কে বা কাহারা কোন স্বার্থে এসব করছে জানিনা। তবে এটুকু স্পষ্ট বলতে পারি নিছকই এটা আমাকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র ছাড়া কিছুই না।


 

আরও খবর