নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগে জার্মানি আগ্রহী

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। সোমবার (১১ আগস্ট) দুপুরে জার্মানির আর্থিক বিনিয়োগকারী সংস্থা ‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’র (এসডিজি) প্রতিনিধি দল এ নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে।

মোংলা বন্দরের পশুর চ্যানেলের আউটার ড্রেজিসহ সার্বিক উন্নয়ন নিয়ে এ সংস্থার প্রতিনিধি দল বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহিন রহমানের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করেন। এতে বন্দর কর্তৃপক্ষও সম্মত হয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- সংস্থাটির সদস্য সচিব এম এ নাজির শাহিন, আরব ঠিকাদার ওরাসকম পেনিনসুলা কনসোটিয়াম চেন বিন, শি জিন, কাওসার ও এচি ও জার্মান মিশরীয় বিনিয়োগ গ্রুপ।

সংস্থাটি মূলত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন কোটি মানুষের আর্থিক ও জীবন-মান উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যে নবায়নযোগ্য শক্তি খাত নিয়ে কাজ শুরু করেছে। এ ছাড়া খুলনাসহ এ অঞ্চলের বন্ধ কলকারখানা পুনরায় চালু ও নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও বিদেশি শিল্প প্রতিষ্ঠান এ অঞ্চলে স্থানান্তরিতসহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলারও উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভের (এসডিজি) সদস্য সচিব এম এ নাজির শাহিন বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। মূলত মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এর আগে ভারত যে বিনিয়োগ করতে চেয়েছিল সেটি বাতিল হয়েছে। সেই জায়গায় আমরা কাজ ও বিনিয়োগ করতে চাই। এ জন্য শিগগিরই জার্মানির একটি উচ্চ পদস্থ দল মোংলা বন্দর ভিজিটে আসবেন।

মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করা গেলে ভারত, নেপাল, ভুটান ও চীনকে সহায়তা প্রদান সহজ হবে। এ ছাড়া ভিয়েতনামের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান খুলনাঞ্চলে স্থানান্তরিত করা হবে। যাতে ঘুরে দাঁড়াবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

আরও খবর