নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলা বন্দর শতভাগ কাজে লাগালে বছরে ৬০০ কোটি টাকা আয় হবে

২০২৫-২৬ অর্থবছরের শুরুতে আমদানি-রফতানি বাণিজ্যে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে চলছে মোংলা সমুদ্র বন্দর। এছাড়া চলছে সক্ষমতা বাড়াতে নানা কর্মযজ্ঞ। চলতি বছরে ৯০০ (নয়শত) বাণিজ্যিক জাহাজ আগমনের রেকর্ড গড়ার প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। 

সংশ্লিষ্ট সুত্র থেকে জানাযায়, মোংলা বন্দর নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ সমুদ্র বন্দরকে আরো লাভজনক  হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগকারীদের সাথে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ায় মোংলা বন্দরকে আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব হিসেবে পরিণত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  

সুত্রটি আরও বলছে, চীন মোংলা বন্দর নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে। বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীনের সহায়তায় মোংলা বন্দরের কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বর্তমানে বন্দরের মোট সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। আমরা বন্দরের শতভাগ সক্ষমতাকে কাজে লাগাতে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত সুফল পাবো। 

তিনি  আরও বলেন, এ বন্দরকে শতভাগ ব্যবহার করা গেলে বছরে ১৫০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, এক লাখ টিইউজ কন্টেইনার, দুই কোটি মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং, ২০ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি যাবে। আর ওই কর্মযজ্ঞের মাধ্যমে  বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান মুন্সী বলেন, চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে বন্দরে মোট ৮৫টি জাহাজ নোঙর করেছে। গেলো জুলাইতে মোংলা বন্দর দিয়ে মোট ৫১৮টি গাড়ি আমদানি করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৪৫৯ টিইউজ। কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন। 

তিনি বলেন, অর্থ বছরের শুরুটা অনেক ভালো। তাই আমরা প্রত্যাশা করি নতুন বছরে ৯০০ জাহাজ আগমন সম্ভব হবে। সেই লক্ষে বন্দরে সকল কর্মকর্তা ও কর্মচারীরা  কাজ করছে।

বন্দর সুত্রে জানা যায়,  ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দর লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা নিট মুনাফা করেছে। লক্ষ্যমাত্রা ছিলো ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা, যেখানে অর্জিত আয় হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা। ফলে নিট মুনাফা বেড়েছে প্রায় তিনগুণ। পাশাপাশি বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে ২ দশমিক ৮৩ শতাংশ।

আরও খবর